বড়লেখায় জটিল রোগে আক্রান্ত শিশু ছাইমার চিকিৎসায় আর্থিক অনুদান

September 10, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার কাশেমনগর গ্রামের অসচ্ছল পরিবারের ৮ মাসের শিশু ছাইমা আক্তারের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছে বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরাম ও টিম ফর কোভিড ডেথ। ছাইমা আক্তারের জন্মগতভাবে মলত্যাগের রাস্তা বন্ধ থাকায় বাবা সাইফুল ইসলাম ও মা আফিয়া বেগম পড়েন মহা দুশ্চিন্তায়। মেয়ের চিকিৎসা ব্যয় মেটানোর জন্য সহায় সম্বল না থাকায় দিশেহারা হয়ে উঠেন।
এদিকে দরিদ্র পিতা-মাতার শিশুকন্যা ছাইমার জটিল রোগের চিকিৎসায় কয়েক লাখ টাকার প্রয়োজন হতে পারে জেনে বড়লেখা টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন দেশ-বিদেশের বিত্তবানদের দৃষ্ঠি আকর্ষণ করেন। এর পরিপ্রেক্ষিতে দানশীল ব্যক্তিরা এগিয়ে আসেন। বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরাম ও টিম ফর কোভিড ডেথের প্রাথমিকভাবে সংগৃহীত নগদ অর্থ শুক্রবার বিকেলে শিশু ছাইমা আক্তারের বাবার হাতে তুলে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সভাপতি মাস্টার জাকির হোসেন, সমাজসেবক সামছুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্টাতা সভাপতি মো. শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদ, সাংবাদিক মস্তফা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মাতাব আল মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com