বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

September 11, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও জ্বালানী তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, ভোলা ও নারায়নগঞ্জে পুলিশের গুলিতে দলীয় নেতাদের হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে ৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে  উপজেলার দক্ষিণভাগ বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন ও সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক এবি সিদ্দিকী দুলালের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইকবাল হুসেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সায়ফুর রহমান, ইউপি ছাত্রদলের সভাপতি এম সাইফুর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ময়নুল হক, সাইফুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ দুদু, মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হালিম মেম্বার, সহ প্রচার সম্পাদক জালাল আহমদ তালাল, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাহিদ আহমদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য মকবুল হোসেন সেবুল মেম্বার, উপজেলা যুবদলের সদস্য হাদী হুসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com