বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারকে ব্যাডমিন্টন এসোসিয়েশনের সংবর্ধনা

September 11, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি জনিত বদলী উপলক্ষে উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন তাকে ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে সংবর্ধনার অযোজন করে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরুণ উদ্যোক্তা রাসেল আহমদ।
উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি ক্রীড়া ভাষ্যকার ইকবাল হোসেনের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান, সাংবাদিক আব্দুর রব।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সায়ফুর রহমান, কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, ক্রীড়া ভাষ্যকার ইমরান আহমদ পাপলু, ফয়সল রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com