পদোন্নতি ও বদলী জনিত কারণে বড়লেখা ইউএনও’কে ক্বওমী মাদ্রাসা পরিষদের সম্মাননা

September 12, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি ও বদলী উপলক্ষে উপজেলা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদ তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।
সংগঠনের নির্বাহী সভাপতি জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার মাওলানা উপাধ্যক্ষ আব্দুল কাদির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও বড়খলা বশিরিয়া আরাবিয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নজরুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুদাচ্ছির বিন আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লাহ খান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, মাওলানা মনওয়ার হোসাইন মাহমুদী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা ফয়ছল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com