বড়লেখায় যুব নেতৃত্ব ও আইটি বিষয়ক প্রশিক্ষণ

September 17, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সাত নং খাসিয়া পুঞ্জির ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’ বিডি ৪০১ এর উপকারভোগী কিশোর-যুবাদের তথ্য ও প্রযুক্তি (আইটি) ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও যুবাদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৬ সেপ্টেম্বর শুক্রবার প্রকল্প কার্যালয়ে দিনব্যাপি পৃথকভাবে অনুষ্ঠিত সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
‘যুব নেতৃত্বে এগিয়ে যাবে সমাজ’ এ প্রতিপাদ্যকে মুল সুর ধরে যুবাদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সাবেক শিক্ষক ও দৈনিক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব।
অপরদিকে তথ্য ও প্রযুক্তি (আইটি) ক্যারিয়ার বিষয়ক সেমিনারে প্রশিক্ষণ প্রদান করেন জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি সরকারী কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু।
কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এ দুই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের ম্যানেজার টারজেন পাপাং। স্বাগত বক্তব্য দেন মাইকেল নংরুম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com