মৌলভীবাজারে পৃথক অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার তিন থানায় পৃথক পৃথক অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার ৪ ডিসেম্বর রাতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-শহরের পুর্ব গোবিন্দশ্রী এলাকার শরীফ আহমেফ ওরফে লারুজ (৩৩), মির্জাপুর ক্যাম্প এলাকার সন্তোষ কুমার দাস (২২) ও পতনঊষার ইউনিয়নের উসমানগড় এলাকার সুলতান মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর মডেল থানার এসআই আবুল কালাম সরকার, এএসআই আনোয়ার হোসেন, এএসআই সাকির হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পুর্ব গোবিন্দশ্রী এলাকা থেকে শরীফ আহমেফ ওরফে লারুজ (৩৩) -কে ৩৩ পিস ইয়াবাসহ আটক করে।
অপর অভিযানে এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মির্জাপুর ক্যাম্প এলাকার ছাত্রাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১১ পিস ইয়াবাসহ সন্তোষ কুমার দাস (২২) নামে একজনকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
কমলগঞ্জের শমসেরনগর ফাঁড়ির এসআই সোয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল পতনঊষার ইউনিয়নের উসমানগড় থেকে ১১ পিস ইয়াবাসহ সুলতান মিয়া (৩০) কে আটক করেন।
গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানা, শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন