মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন    

December 5, 2022,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্মরত কর্মচারীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

সোমবার ৫ ডিসেম্বর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল বিচারক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান বলেন বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে আদালতে  কর্মরত কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com