১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

December 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ১২ পিস ইয়াবাসহ সোহেল আহমেদ (৩৫) নামে একজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ৬ ডিসেম্বর বিকেলে তাকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, মোস্তফাপুর ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল বাশার, এএসআই সেলিম মিয়াসহ পুলিশের একটি দল তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা।

তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com