দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত

December 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার ১০ ডিসেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসন কার্যালযের সম্মুখস্থ প্রাঙ্গন থেকে দিনের কর্মসূচী সূচনা উপলক্ষে র‌্যালী বের করা হয়।

র‌্যালীতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসীম উদ্দীন।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড. মাহবুবুল আলম শামীমের সভাপতিত্বে ও যুব ফোরামের সাধারণ সম্পাদক এম.এ সামাদের সঞ্চালনায় র‌্যালী শেষে চৌমোহনা চত্বরে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন- পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ডাঃ আব্দুল আহাদ, মৌলভীবাজার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিডের ম্যানেজার মোহাম্মদ রওশন মিয়া, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক দুরুদ আহমদ, শেখ ফয়েজ আলী, মির্জা মো: জামান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বিল্লাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ আহমদ, যুব ফোরামের সহ-সভাপতি ইকবাল হোসেন পাবেল, ছাত্র ফোরামের সদস্য সচিব আবু তালেব চৌধুরী, আহবায়ক বিকাশ চক্রবর্তী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম পপি চৌধুরী, যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়ুম সুলতান, সাংবাদিক রিপন আহমদ, মনজুরুল আলম, মো: সিফন মিয়া, সাংবাদিক শাহ মো: ফজলুর রহমান, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, কবি পলাশ দেব নাথ, শান্তা বেগম, মজনু খান, সাংবাদিক কাজী মো: রায়হান, সোহেল হাকিম, বিজয় প্রমুখ।

বক্তারা উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হলে দেশে দুর্নীতি কমবে সংশ্লিষ্ট ফোরোমের শ্লোগানকে সমর্থন জানিয়ে বলেন- দুর্নীতি ও নৈরাজ্য বন্ধে অবিলম্বে ন্যায়পাল বাস্তবায়ন করলে এসব অপরাধীদের শাস্তি নিশ্চিত হবে। দেশে আইনের শ্বাসন প্রতিষ্টিত হবে।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম সরকারী ও বেসরকারী বিভিন্ন কর্মসূচীতে দলমত নির্বিশেষে স্বতঃফুর্ত ভাবে অংশগ্রহন করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com