মুজতবা আলী ও  সিকান্দর আলী সড়কের সংষ্কার কাজের উদ্বোধন

December 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ও খান বাহাদুর সৈয়দ সিকান্দর আলী সড়কের সংষ্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১০ ডিসেম্বর দুপুরে সড়কের উদে¦াধন করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ রুহুল আমীন, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, কাউন্সিলর সৈয়দ সেলিম আহমদ, ফয়ছল আহমদ, সালেহ আহমদ পাপ্পু প্রমুখ।

জানা যায়, খান বাহাদুর সৈয়দ সিকান্দর আলী মৌলভীবাজার মিউনিসিপালিটির তৎকালীন কমিশনার, সরকারি চাকুরীজীবি ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছিলেন। তিন পুত্র সৈয়দ মোস্তফা আলী, সৈয়দ মুর্তজা আলী ও বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী এবং কন্যা সৈয়দা হাবিবুন্নেছা বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক ছিলেন।

মৌলভীবাজার শহরে তাঁদের বংশ পরষ্পরায় বসবাস। শহরের বিভিন্ন এলাকায় তাঁদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। বর্তমান পৌর মেয়র সড়কের সৌন্দর্যবর্ধন ও প্রশস্থকরণ কাজ করে আজ সংষ্কার কাজের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com