বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখা’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার ১০ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসন কার্যালয় সম্মুখস্থ প্রাঙ্গন থেকে দিনের কর্মসূচী সূচনা উপলক্ষে র্যালি বের করা হয়।
র্যালি উদ্বোধন করেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শাহীনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, পর্যটন সেল ও সীমান্ত সেল) মো: বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখা’র সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদের সঞ্চালনায় র্যালি শেষে সেন্ট্রাল রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ রওশন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: ফরজান আহমদ ও এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঁধন হিজরা সংঘ মৌলভীবাজার সদর ডিআইসি ম্যানেজার মো: আল- আমি ভুইয়া, এ্যাভোকেট বিল্লাল হোসেন, মোহন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম্যাজিক মোহন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখা’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: খছরু মিয়া চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, মঈনুল হক, মাওলানা শরীফ আহমদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী চিনু রঞ্জন দাশ তালুকদার, মো: জিল্লুর রহমান, মো: আব্দুর রহমান, মো: সালাউদ্দিন, মনজুরুল আলম, ডা: সুমন আশার্চ্য, মো: সিফন মিয়া, আবু তালেব চৌধুরী, লুৎফুর খবীর রাউফু, বিকাশ চক্রবর্তী, ইভা বেগম, শান্তা বেগম ও শাবানা বেগম প্রমুখ।



মন্তব্য করুন