পরিবার পরিকল্পনা ও সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

December 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ “সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবার পরিকল্পনা ও সেবা সপ্তাহ ১৭ থেকে ২২ ডিসেম্বর উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১২ ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভা মেয়র মো: ফজলুর রহমান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও, বেসরকারী সংগঠনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। সভায়, পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃ স্বাস্থ্যসহ মেয়েদের বিয়ের বয়স এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com