বিএনপি’র মহাসচিব সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

December 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শরীফ উদ্দীন চৌধুরী এ্যানি সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও ৭ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গুলি বর্ষণ করে মকবুল হোসেনকে হত্যা, মিথ্যা মামলা, হামলা, সন্ত্রাস নৈরাজ্য, বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় দখল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুরে প্রেসক্লাব মৌলভীবাজারের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের চৌমুহনা এলাকা প্রদক্ষিণ করে সিকান্দর আলী সড়কে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, বিএনপি নেতা বকশী মিছবাহ উর রহমান, আশিক মোশারফ, ফয়ছল আহমদ, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল সহ অন্যন্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com