পুলিশ কাবাডি প্রতিযোগতিায় চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলা

December 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে “বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২২” সিলেট রেঞ্জ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ ডিসেম্বর ৪টায় শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্ব ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন প্রমুখ।

ফাইনাল খেলায় মৌলভীবাজার জেলা পুলিশ এবং হবিগঞ্জ জেলা পুলিশ মুখোমুখি হয়। ফাইনালে মৌলভীবাজার জেলা পুলিশকে হারিয়ে হবিগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অংশগ্রহণকারী অন্যান্য জেলা পুলিশ দল, রানার্সআপ দল ও  বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com