মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পলিরানী দেব নাথ॥ মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে শুক্রবার ১৬ ডিসেম্বর জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদেও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীমউদ্দিন মাসুদের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন।
এসময় সংসদ সদস্য নেছার আহমদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে প্রতি বছরের ন্যায় এবারো সারা বাংলাদেশের ন্যায় মৌলভীবাজারেও উদযাপন কর হচ্ছে মহান বিজয় দিবস। স্বাধীনতা সংগ্রামে আত্মউৎস্বর্গকারী মুক্তিযোদ্ধাদের এবারো জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে সম্মাননা প্রদান এবং তাদের মাঝে এককালীন অনুদান দেওয়া হচ্ছে। মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পৌর কর সম্পূর্ণ মওকুফ করা হচ্ছে। এটি এশটি প্রশংসিত উদ্যোগ।
এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গিয়াস, বীর মুক্তিযোদ্ধা সুলেমান আলী। আলোচনা সভা শেষে ২ শত ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয় এবং মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে শহরে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের পৌর কর মওকুফকরে ২০ জনকে সনদ পত্র প্রদান করা হয়।



মন্তব্য করুন