মৌলভীবাজার সরকারি কলেজ তালামীযের মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সরকারি কলেজ শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ ডিসেম্বর সকাল ১১ টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রাশেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুছ চৌধুরীর সঞ্চালনায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয মাওলানা আলাউর রহমান টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি কাওছার আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক আফছার ইবনে রহিম, সহ-অফিস সম্পাদক ফজলু হাসান, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ তালামীয সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আজাদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলামসহ কলেজ শাখার আওতাধীন সকল বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদক।



মন্তব্য করুন