বিজয় দিবসে মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবসে সারাদেশের ন্যায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম।
শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ বিজয় দিবসের প্রথম প্রহরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করে প্রতিষ্ঠানটি।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, সদস্য সচিব এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ হামিদ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিভির স্টাফ রিপোর্টাার এস এম উমেদ আলী, বাংলা টিভির জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন, মোহনা টিভির কুলাউড়া প্রতিনিধি মু. ইমাদ উদ্দীন, দৈনিক ভোরের পাতা ও দ্যা পিপলস টাইমস্ এর জেলা প্রতিনিধি এ এস কাঁকন, বাংলাভিশনের ক্যামেরা পার্সন মোঃ আব্দুল্লাহ প্রমুখ।



মন্তব্য করুন