এম.বি ক্লথ স্টোর জেলার সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান
December 17, 2022,

স্টাফ রিপোর্টার॥ এম সাইফুর রহমান সড়কস্থ মৌলভীবাজারের সুনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এম.বি ক্লথ স্টোরকে ২০২০-২০২১ অর্থ বছরের জেলা পর্যায়ে ব্যবসায়ী খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হিসেবে নির্বাচন করা হয়।
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২২ উপলক্ষে গত ১০ ডিসেম্বর ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম প্রতিষ্ঠান প্রধানের কাছে সম্মাননাপত্র ও ক্রেষ্ট তোলে দেন। সম্মাননাপত্র ও ক্রেষ্ট গ্রহন করেন এম.বি ক্লথ স্টোরের কর্ণধার ইকবাল আহমদ।



মন্তব্য করুন