ফাইনালে জয়ের প্রত্যাশায় আর্জেন্টাইন সমর্থকদের

স্টাফ রিপোর্টার॥ মেসি ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। ফাইনালে জয়ের প্রত্যাশা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে মৌলভীবাজারের আর্জেন্টাইন সমর্থকেরা। এবারের বিশ্বকাপ ফুটবলের শিরোপা ছোঁয়ার আকাঙ্খা আর্জেন্টাইন সমর্থকদের। আর এ বিজয়ের ধারাবাহিকতায় সারাদেশের মেসি ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠছেন।
শনিবার ১৭ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মেয়র চত্বরে শোভাযাত্রাটি এসে শেষ হয়।
এসময় শতাধিক মোটরসাইকেল ও প্রায় অর্ধশত ব্যক্তিগত পরিবহন নিয়ে প্রায় চার শতাধিক সমর্থক এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা চলার সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজন হাত নাড়িয়ে এবং আর্জেন্টাইন পতাকা উঁচিয়ে অভিবাদন জানান।
শোভাযাত্রায় ব্যক্তিগত পরিবহন অংশ নিতে আসা সমর্থক ফারজানা জ্যোতি নামের এক নারী সমর্থক বলেন, ‘আমার পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। আমরা মেসিকে ভালোবাসি। এবার মেসির হাত ধরেই বিশ্বকাপ যাবে আর্জেন্টিনার ঘরে এমন প্রত্যাশা অবশ্যই করি।’
শোভাযাত্রাটির আয়োজক ওমর ফারুক নাইম বলেন, ‘আগামীকাল রাতে আর্জেন্টিনার ফাইনাল খেলা। এ উপলক্ষে আমরা আর্জেন্টাইন ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করছি এবারের শিরোপা আর্জেন্টিনা নিবে। ফুটবল বিশ্বকাপ নিয়ে এযাবতকালের বৃহত্ মটরসাইকেল শোভাযাত্রা এই শহরে হয়নি বলে জানান, ব্যবসায়ী অজয় সেন।
শোভাযাত্রার অন্যতম আয়োজক ফাহিম রহমান জানান, প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। এবার যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, এজন্য এই বিশ্বকাপ আমাদের জন্য খুবই স্পেশাল। আশা করি এবার আমাদের প্রিয় দল বিশ্বকাপ জিতবে।



মন্তব্য করুন