মনু নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

December 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের মনু নদী থেকে অজ্ঞাত (৩৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে টার দিকে শমসেরনগর রোডস্থ মনু নদীর ছড়াপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার এসআই মো: আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয় এলাকাবাসী মনু নদীতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরোও জানান, লাশটি ২ থেকে ৩ দিনের আগের মনে হচ্ছে তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তি পরিচয় পাওয়া যায়নি। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক মুঠোফোনে জানান, লাশের পরিচয় খুঁজা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com