মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়বো দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজার্তিক অভিবাসী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৮ ডিসেম্বর জেলা প্রশাসনের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় আলোচনা সভা এবং প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোশারফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আকতার, মোঃ মোশারফ হোসেন, প্রবাসী রাকিব আহমদ, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তরা প্রবাসীদের কষ্টাজিত অর্থ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রদান করেন।
আর্ন্তজার্তিক অভিবাসী দিবসে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বর্নাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ খেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



মন্তব্য করুন