বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার তথ্য অফিসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

December 19, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৯ডিসেম্বর দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক মোঃ হুমায়ুন কবীরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবীব তৌহিদ ইমাম, ডেপুটি কো-অডিনেটর রোকশানা পারভিন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

বক্তারা বলেন, লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সকলকে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে জেলা শিল্প কলা একাডেমীর শিল্পীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com