আব্দা যুব সংঘের নির্বাহী পরিচালক সম্মাননায় ভূষিত

December 20, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার আব্দা বহুমুথী যুব সংঘকে প্রান্তিক বহুমুখী কাজের সফলতায় বিশেষ অবদান রাখার জন্য বর্ষসেরা সম্মাননায় ভূষিত করা হয়েছে।

সোমবার ১৯ ডিসেম্বর দুপুরে গীতা ললিতকলা একাডেমীর ঢাকার আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত মিলনায়তনের বিশেষ অবদান রাখার জন্য বর্ষসেরা এ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত মিলনায়তনের পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী এম.এ মান্নান এম.পি মৌলভীবাজার আব্দা বহুমুথী যুব সংঘের নির্বাহী পরিচালক মোঃ সাজ্জাদুর রহমানকে এ সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গীতা ললিতকলা একাডেমীর সহ-সভাপতি মোঃ দুলাল মিয়া, গীতা ললিতকলা একাডেমীর সাধারণ সম্পাদক গীতিকার সৈয়দ আজাদ রহমান, সাথী আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম প্রমুখ।

উল্লেখ্য, আব্দা বহমুখী যুব সংঘ মৌলভীবাজার সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আর্থ-সামাজিক উন্নয়নে দেশের প্রান্তিক জনগেষ্ঠির নিয়ে কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com