ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, মৌলভীবাজারে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার॥ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফের (ইনান) নাম ঘোষণাকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আনন্দ মিছিল করা হয়।
মঙ্গলবার ২০ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার ২১ ডিসেম্বর রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের তৃনমূলের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করে। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ (ইনান) কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম নিলয় ও তানভীর আহমেদ তন্ময়ের নেতৃত্বে বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মীরা আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন