ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ২২ ডিসেম্বর বেঙ্গল কনভেনশন হলে দিনব্যাপী হার্ট ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা: পার্থ প্রতিম সাহা, এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমআরসিপি (ইউকে) এমডি (কার্ডিওলজি), ক্লিনিকাল এন্ড ইন্টার কনভেনশনাল কার্ডিওলজিষ্ট, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতাল। হার্ট ক্যাম্পে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা যেমন-ইসিজি, ডায়াবেটিস ও প্রেসার চেকআপ ইত্যাদি করা হয়।
এসময় হার্ট ক্যাম্পে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, হার্ট ফাউন্ডেশনের সদস্য আব্দুল হামিদ মাহবুব, হার্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট দুরুদ আহমেদ, হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার সৈয়দ মোজাম্মেল হোসেন শরীফ, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান প্রমুখ।
মৌলভীবাজারহার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু বলেন, বর্তমানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা মূলক কর্মকান্ড করেছে। এরই ধারাবাহিকতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দিনব্যাপী হৃদরোগে আক্রান্ত রোগীদের স্বাস্ব্যসেবা, ডায়াবেটিস ও প্রেসার চেকআপ এছাড়াও ইসিজি এবং বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করাসহ হৃদরোগে আক্রান্ত রোগীদের স্বাস্ব্যসেবায় কাজ করেছে। আমরা ভবিষ্যতে এ সেবা উপজেলা পর্যায়েও চালু করবো। আমরা এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করছি।



মন্তব্য করুন