মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

December 23, 2022,

স্টাফ রিপোর্টার॥ ডিসেম্বর মাসের শেষ দিকে মৌলভীবাজারে শীত জেঁকে বসতে শুরু করেছে। শুক্রবার ২৩ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একদিনের ব্যবধানে কিছুটা তাপমাত্রা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে এবং রাতে কুয়াশার চাঁদরে ঢেকে যায় চারপাশ। এসময় বেশ শীত অনুভূত হয়। আবার বেলা বাড়ার সাথে সূর্যের তেজ বাড়লে শীত কিছুটা কম অনুভুত হয়। সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ মুজিবুর রহমান বলেন, আজ শুক্রবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, তাপমাত্রা আগামী সপ্তাহে আরও নীচে নামতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com