মৌলভীবাজারের আকাশ ঢেকে গেছে ঘন কোয়াশার চাদরে : সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস

December 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ কয়েক দিন থেকে কনে শীত ও হিমেল হাওয়ার কারণে মৌলভীবাজারে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভোর থেকে ঘন কোয়াশার চাদরে ঢেকে গেছে পূরো আকাশ। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাস্তায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আজ শনিবার মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেড়ে যায়। শীত ও কনকনে হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন ছিন্নমুল ও শ্রমজিবী মানুষ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ২৪ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীড় প্রতিদিন ভাড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com