বর্তমান সরকারের পদত্যাগ ও ১০ দফা বাস্তবায়নে মৌলভীবাজারে বিএনপির গণমিছিল

December 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ বর্তমান সরকারের পদত্যাগ, ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীরা গণমিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ প্রাঙ্গনে পৌছে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এর আগে জামায়াতের আমীরের মুক্তি ও কেন্দ্র ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কলে জামায়াতে ইসলাম।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ, ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ অন্যান্যরা।

গণমিছিলে নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গণমিছিল চলাকালে শহরের প্রতিটি মোড়ে পুলিশের সর্তক পাহারা ছিলো লক্ষণীয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com