মেধাবী ছাত্র ও মানবাধিকার কর্মী সিফানের যুক্তরাজ্য গমণ উপলক্ষে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখা’র উদ্যোগে মেধাবী ছাত্র ও মানবাধিকার কর্মী মো. সিফন মিয়া’র উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমণ উপলক্ষে সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে।
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার ২৩ ডিসেম্বর বিকালে সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন ভুঁইয়া’র সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখা’র কার্যনির্বাহী সদস্য সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদারের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেধাবী ছাত্র ও মানবাধিকার কর্মী মো. সিফন মিয়া।
অতিথি হিসেব বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি সিলেট বিভাগীয় পরিচালক মো. জোসেফ আলী চৌধুরী, দীপ্ত নিউজ সম্পাদক সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ, এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যেক্তা (গ্রাসরুটস) সভাপতি শ্যামলী সুত্রধর, আবু মো. মির্জা জামান, এন আর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাসরিন আক্তার প্রিয়া, আলোকিত সকাল পত্রিকার ষ্টাফ রির্পোটার শাহ মো. ফজলুর রহমান, সাংবাদিক রিপন আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখা’র অর্থ সম্পাদক মো. জিল্লুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাওলানা শরীফ আহমদ, মো. আব্দুর রহমান, বিজয় সাহা, রাজন দেবসহ জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ।
বক্তারা বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং মেধাবী ছাত্র ও মানবাধিকার কর্মী মো. সিফন মিয়া’র উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমণ উপলক্ষে সংবর্ধনা শেষে স্মৃতি স্মারক প্রদান করেন।



মন্তব্য করুন