১০ দফা দাবিতে মৌলভীবাজার বিএনপি একাংশের গণমিছিল

December 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপি’র একাংশের গণমিছিল।

শনিবার ২৪ ডিসেম্বর, গণ-মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, পৌর বিএনপির সদস্য সচিব ও  জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সিনিয়র নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মুশাররফ হোসেন বাদশা, সহ-সভাপতি আব্দুর রশিদ, বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ, যুবদল নেতা সেলিম সালাউদ্দিন, নিশাত আহমদ সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর থানা বিএনপি, জেলা সেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা কৃষক দল, জেলা তাঁতীদল, জেলা জিসাস সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com