পথ শিশুদের খাবার দিলেন আলোর পথে সামাজিক সংগঠন

December 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ২৪ ডিসেম্বর রাত ৯টায় মৌলভীবাজার একটি অভিজাত রেস্টুরেন্টে ৮০ জন অসহায় এতিম অসহায়দের মুখে খাবার তুলে দেন।

এতে উপস্থিত ছিলেন আলোর পথে সামাজিক সংগঠনের সভাপতি মোঃ দিলু মিয়া, সহ-সভাপতি ও ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জুনেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এমডি শিপন আহমদ সংগঠনের উপদেষ্ঠা ও বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন।

আয়োজকরা জানান,পথশিশুরা অযত্ন-অবহেলায় কষ্টকর জীবন যাপন করে। তারা এক বেলা কিছু খাবার জোটাতে পারলেও অনেক সময় অভুক্ত থাকতে হয়। এসব অবস্থা বিবেচনায় মৌলভীবাজার আলোর পথে সামাজিক সংগঠন পথশিশুদের মাঝে খাবারের আয়োজন করেন। উন্নতমানের খাবার পেয়ে পথশিশুরাও সন্তুষ্টি প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com