আলোর পথে সামাজিক সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার আলোর পথে সামাজিক সংগঠন এর আয়োজনে ২৭৫ জন দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ২৬ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গনে আলোর পথে সামাজিক সংগঠনের সভাপতি মোঃ দিলু মিযার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমডি শিপন আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জুনেদ আহমদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন।
প্রবাস থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শাহ এমরান ও যুগ্ন সাধারণ সম্পাদক শিব্বির বারি। আয়োজকরা বলেন দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত প্রবাহ থেকে রক্ষা পাওয়ার ন্যুনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না।
ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাত্মক কষ্ঠ হয়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মানুষের দায়িত্ব। এসময় আরও উপস্থিত ছিলেন এম ডি আলামিন, জনি আহমদ, হায়দার আলী, ফাহিম খান, মোঃ আব্দুল গফুর।



মন্তব্য করুন