মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইলে মেধা যাছাই পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলীম মাদ্রাসা ও উলুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ট্রাস্ট ফর নলেজ এর মেধা যাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত। ৬৫ নম্বরের পরীক্ষায় প্রায় ১৩ শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন উলুয়াইল ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা বশির আহমেদ।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, উত্তর মোলাইম আলীম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শামসুল ইসলাম, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেঃ মুহিবুর রহমান, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ বশির আহমেদ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল, উলুয়াইল ইসলামিয়া আলীম মাদ্রাসার সভাপতি বকশী কাওসার রশিদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মেধা যাছাই পরীক্ষায় জেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কিন্ডার গার্টেন সহ ১১২টি শিক্ষা প্রতিষ্টানের ৫ম, ৬ষ্ট, ৮ম, ১০ম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জানা যায় সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় অসহায় দরিদ্রদের চিকিৎসা সেবায় সহযোগীতা, গরীব শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান ও পড়ালেখা ব্যয় করাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনায়।
ট্রাস্ট ফর নলেজ এর সভাপতি বকশী মিছবাহ উর রহমান জানান, ২০১৯ সাল থেকে মেধা যাছাই পরীক্ষা শুরু করা হয়। মহামারি করোনার কারণে বিগত ২ বছর বন্ধ থাকায় পর এবছর তৃতীয়বারের মতো এই মেধা যাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী বছর ৭ ফেব্রুয়ারি সনদ ও বৃত্তি প্রদান করা হবে।



মন্তব্য করুন