সত্তরোর্ধ্ব জরিনার পাশে দাড়িয়েছেন রিনা সরকার

December 26, 2022,

বিকুল চক্রবর্তী॥ জরিনা বেগম। বয়স ৭০ বছর। একমাত্র ছেলে পেশায় রিক্সা চালক। কিন্তু শাররীক ভাবে অসুস্থ থাকায় সব সময় রিক্সা চালাতে পারে না। দুই নাতনি ও এক নাতি মিলিয়ে এখন ৬ জনের সংসার। ৫/৬ মাস আগে মারা যান স্বামী। শ্রীমঙ্গল লালবাগ এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকেন। ঘর ভাড়া এবং সংসারের টানপুরণে দিশেহারা জরিনা। এ বস্থায় ছেলে পরিবারে পাশে দাঁড়াতে মানুষের কাছথেকে সাহায্য নিয়ে শুরু করেন সুটকী মাছ বিক্রি। কিন্তু নিজের অসুস্থতার খরচ সামাল দেয়া ও সংসারে খরচ বেড়ে যাওয়ায় কিছুদিন পরই তার পুঁজিতে ঘাটতি দেখা দেয়। টাকার অভাবে নিয়মিত সুটকি মাছ ক্রয় করতে পারেন না। ফলে বর্তমানে তার এই সুটকির ব্যবসাও অনিয়মিত হয়ে পড়েছে।

এ অবস্থায় সোমবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল লালবাগ এলাকার বাসিন্দা শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রিনা সরকার। রিনা সরকার তাকে নতুন করে আবারও বিভিন্ন জাতের সুটকি মাছ ক্রয় করে দেন এবং নগদ কিছু অর্থওদেন। রিনা সরকার জানান, জরিনা বেগম তার একই এলাকার বাসিন্দা। ছোট পরিসরে হলেও তার পাশে দাঁড়াতে পেরে তিনি খুশি। তবে তিনি সরকারের কাছে আবেদন জানান, জরিনা বেগমকে সরকারী ঘর ও বয়স্ক অথবা বিধবা ভাতার আওতায় আনার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, নৃত্য প্রশিক্ষক দ্বীপ দত্ত আকাশ ও কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com