দৈনিক মৌমাছি কণ্ঠের ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 28, 2023,

স্টাফ রিপোর্টার॥ দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার ও সাবেক  ছাত্রনেতা মোহাম্মদ  মকিস মনসুর এর বাংলাদেশে আগমন ও মৌলভীবাজার দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার ডাইরেক্টর আব্দুল কাইয়ুম তালুকদারের বিদায় উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার ২৭ শে মার্চ  দৈনিক মৌমাছি কণ্ঠের উপদেষ্টা ড. একে জিল্লুল হকের সভাপতিত্বে জুলিয়া শপিং সিটির ৩য় তলা কাওরান হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।

দৈনিক মৌমাছি কণ্ঠের ম্যানেজিং ডিরেক্টর আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ , মৌমাছি কণ্ঠ পত্রিকার ডিরেক্টর শাহ সাফি কাদির, সাংবাদিক দুরুদ আহমদ, সৈয়দ মমশাদ আলী, সৈয়দ ফয়ছল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে অলক, জেলা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুরুদ আহমদ, সাংবাদিক সৈয়দ মমসাদ আহমদ, বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিকাশ দাশ, দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি মারুফ আহমদ, মৌমাছি কণ্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক বিশ্বজিৎ কর, আমার বার্তা পত্রিকার প্রতিনিধি সাকের আহমদ, মনির আহমদ, সাংবাদিক সামাদ আহমেদ আবির, সাংবাদিক বিষ্ণু পদ দেব, সাংবাদিক সৈয়দ মইনুল হক রবিন, সামাদ আহমদ, গবিন্দ মল্লিক , সুহেল আহমদ, সালেহ আহমদ প্রমুখ।

ইফতার মাহফিলে মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের এডমিন ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রবাসী সমন্বয়ক মোহাম্মদ মকিস মনসুর আহমদ মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ১০ দফা দাবি তুলে ধরা সহ  অবিলম্বে তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য প্রধানমন্ত্রী মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের চুড়ান্ত অনুমোদন দেখতে চায় জেলাবাসী, বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেলার সম্মানিত এমপিবৃন্দ ও সকল জনপ্রতিনিধিবৃন্দ মৌলভীবাজার জেলার উন্নয়নে সরকারি মেডিকেল কলেজসহ দশ দফা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন হোয়াটস্অ্যাপ গ্রুপ ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে জেলার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মৌলভীবাজার জেলার সকল এমপিবৃন্দ একাধিকবার জাতীয় সংসদে এইসব দাবি তুলে ধরেছেন।

তবে এই সব দাবিতে হয়েছে দেশে বিদেশে তথা বিশ্বময় হয়েছে সভা-সমাবেশ, সেমিনার, গোলটেবিল বৈঠক, মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান, অব্যাহত জোর লবিং ও  ক্যাম্পেইন। এ ব্যাপারে মৌলভীবাজার জেলার ২৫ লক্ষ জনসাধারণ অবগত রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com