কাগাবালা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

March 29, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কালা মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ২৮ মার্চ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) সুখলাল দাশ ও কনস্টেবল ফয়সাল আহমদ সদর উপজেলার কাগাবালা ইউনিয়নে অভিযান চালিয়ে কালা মিয়াকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, কালা মিয়া জিআর-১৫৮/২০ ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত কালা মিয়া কাগাবলা ইউনিয়নের ময়না মিয়ার ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য “টিম মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ” বদ্ধপরিকর। বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com