ইসলামি যুব মজলিস জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ইসলামি যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ মার্চ বিকেলে শহরের অভিজাত্য রেস্টুরেন্টের হলরুমে ইসলামি যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মাওলানা ইকবাল হোসাইন কয়সর’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী।
সদস্য সচিব বশর আলী খানের সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব মজলিসের কেন্দ্রীয় যুগ্মসচিব মাওলানা আহমদ সোহাইল, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি শায়খ মাওলানা মুজাদ্দিদ আলী, সাধারণ সম্পাদক হাফিজ শামসুল ইসলাম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম, শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান, ছাত্র মজলিস শহর শাখার সভাপতি আশরাফ উদ্দিন শফি।
এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী বলেন, ‘যুবকরা হচ্ছে সমাজের প্রাণ। যুবকরা পৃথিবীর আকৃতি বদলে দিতে পারে। সমাজকে পরিবর্তন করতে, জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোকোজ্জ্বল পথে পরিচালিত করতে যুব সমাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই যুবকদের নিয়ে ইসলামী যুব মজলিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস।’



মন্তব্য করুন