ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন

April 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি এবং র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের পরিকল্পিত হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার ১ এপ্রিল দুপুরে মৌলভীবাজার চৌমুহনায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল। বিচার বহির্ভূত হত্যা কান্ড বন্ধ করা, র‌্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর জন্য দায়ীদের বিচার এবং সাংবাদিক শামসুজ্জামান শামস এর মুক্তির দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার মানবন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য এডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) জওহরলাল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ প্রমুখ।

সমাবেশে উপস্থিতি ছিলেন সিপিবি জেলা সদস্য যুবনেতা আবু রেজা সিদ্দিকী ইমন, বাসদ জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎসহ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com