রামাদ্বানুল মুবারক উপলক্ষে নগদ অর্থ বিতরণ

April 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের পক্ষ থেকে পবিত্র রামাদ্বানুল মুবারক উপলক্ষে ১০০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার ১ এপ্রিল দুপুরে সদর উপজেলার বানেশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে পাড়াশিমইল গ্রামের আলহাজ্ব জরিফ মিয়ার সভাপতিত্বে এবং সাকিল আহমদের পরিচালনায় ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৫নং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বদরুজ্জামান চুনু, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন, আখাইলকুড়া ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং স্বদেশ প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি রাজন আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক খয়েজ আহমদ, ফজলু মিয়া, সোয়া মিয়া, আব্দিন মিয়া, রাকিম মিয়া এবং মুহিত মিয়া প্রমুখ।

মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ বলেন, আমরা যারা প্রবাসে আছি আমরা আমাদের সামর্থ অনুযায়ী দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করি। আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিশেষে বানেশ্রী জামে মসজিদের ইমাম হাফিজ হুমায়ুন আহমদ দেশ-বিদেশসহ সকল মানুষের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com