বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবাগত জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
April 4, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জেলা প্রশাসক হিসেবে যাত্রা শুরু করেন।
৪ এপ্রিল নবাগত জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পালসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন