মৌলভীবাজার সমাচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

April 5, 2023,

স্টাফ রিপোর্টার॥ সাংবাদিক ও সুধীজনদের সম্মানে সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৪ এপ্রিল মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় অভিজাত রেস্টুরেন্টের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার সমাচার এর পাঠক, সুধীজন ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার সমাচার পত্রিকার সম্পাদক আবদাল মাহবুব কোরেশীর সভাপতিত্বে ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, বাংলাদেশ বার্তা সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি বকসি মিছবাহ উর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিভির স্টাফ করেসপনডেন্ট ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ, সাংবাদিক আজাদুর রহমান আজাদ, সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক মৌমাছি পত্রিকার সম্পাদক ও নিউজ টুয়েটিফোর প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, সাপ্তাহিক মুক্তকথার সম্পাদক মামুনুর রশিদ মহসিন, সাংবাদিক মাসুদ আহমদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সভাপতি তমাল ফেরদৌস দুলাল, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম এ হামিদ, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, মেহেদি হাসান রুমি, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, দৈনিক বাংলা একাত্তর প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম, ঢাকা পোষ্ট প্রতিনিধি ওমর ফারুক নাঈম প্রমুখ।
ইফতারের পূর্ব দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জয়নুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com