মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

April 5, 2023,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ এপ্রিল বিকেলে পুলিশ লাইনস ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও আসন্ন পহেলা বৈশাখ এবং ঈদ উল ফিতর উদযাপন সংক্রান্তে জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়সহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com