মাদক আইনে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
April 6, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানার অভিযানে বিল্লাল মিয়া (৪৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ৫ এপ্রিল দুপুরে সদর মডেল থানার পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি বিল্লালকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিল্লাল একটি মামলায় (জিআর ২৫০/২০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় অপরাধ করায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বিল্লাল মিয়া সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আনিস মিয়ার পুত্র।



মন্তব্য করুন