শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের সাথে সংবাদ মৌলভীবাজারের ইফতার

April 8, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের দুস্থ-শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করেছে অনলাইন নিউজ পোর্টাল সংবাদ মৌলভীবাজার। শুক্রবার ৭ এপ্রিল সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দুস্থ-শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষদের পাশে বসে একসাথে ইফতার করেন আমন্ত্রিত অতিথিরা। সংবাদ মৌলভীবাজারের সম্পাদক ও প্রকাশক এ.এস.কাঁকন এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক আলী হোসেনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হামদান সমাজ কল্যাণ পরিষদ এর ফাউন্ডার-প্রেসিডেন্ট, প্রবাসী এম.এ কাইয়ুম তালুকদার, চ্যানেল এস ইউকে এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, মুক্তিবানীর সম্পাদক এম.ডি মনির, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, জাতীয় দৈনিক সমাজ সংবাদ এর প্রতিনিধি জোবায়ের আহমেদ, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, ফটো সাংবাদিক মো: আবদুল্লাহ সহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং সংবাদ মৌলভীবাজারের প্রতিনিধিরা।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এমন আয়োজনের জন্য আমন্ত্রিত অতিথিরা অত্যন্ত আনন্দ প্রকাশ করে সংবাদ মৌলভীবাজারের জন্য শুভ কামনা করেন। এ সময় সংবাদ মৌলভীবাজারের সম্পাদক ও প্রকাশক এ.এস.কাঁকন বলেন, মূলত সাংবাদিকের কাজই হচ্ছে অসহায়-দুঃখী মানুষের কথা সমাজে তুলে ধরা, সে লক্ষ্যে যারা ভালোভাবে ইফতার করতে পারেননা তাদের জন্য ইফতারের আয়োজন করতে পেরে ভালো লাগছে।

পরে সমাজের কল্যাণে কাজ করার জন্য বিশিষ্ট সমাজ সেবক এম.এ কাইয়ুম তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com