কমলগঞ্জে বাসার তালা ভেঙে চুরি
April 8, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শহীদ শামসু রোডে এস কে দাস এর বাসার দরজার তালা ভেঙে আলমারী তছনছ করে নগদ ৬০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করেছ চোরচক্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৭ এপ্রিল দিবাগত গভীর রাতে।
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাসার মালিক এস কে দাস বলেন, পরিবারসহ শুক্রবার দিবাগত গভীর রাতে বাসায় কেউ ছিলেন না। শনিনার সকালে তিনি বাসায় ফিরে দরজা তালা ভাঙা দেখে ভিতরে প্রবেশ করে সব কিছু তছনছসহ স্বর্ণালঙ্কার ও টাকা চুরির বিষয়টি বুঝতে পারেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন