মৌলভীবাজার ভিডিও ও ফটোগ্রাফার এসোসিয়েশন সুনামের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে : নেছার আহমদ এমপি

April 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ভিডিও ও ফটোগ্রাফার এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ এপ্রিল শহরের রেস্ট-ইন রেস্তোরাঁয় এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম চৌধুরী আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসোসিয়েশন সাধারণ সম্পাদক সিতার আহমদের সঞ্চালনায় এসোসিয়েশন সহ-সভাপতি কামর”ল ইসলাম, প্রচার সম্পাদক গোবিন্দ মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আহমদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, সদস্য সচিব বদর”ল আহমেদ, যুগ্ম সচিব হোসেন মিয়া, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) এর সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক এ.কে. অলক সহ জেলার সাংবাদিকবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ইফতার পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ বলেন, মৌলভীবাজার জেলা ভিডিও ও ফটোগ্রাফার এসোসিয়েশন সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি এসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন এবং সম্মিলিতভাবে এসোসিয়েশনকে বৃহত্তর আঁকারে এগিয়ে নেওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com