মৌলভীবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন
April 17, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ এপ্রিল দুপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রমুখ।
সভায় বীরমুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন ও বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বক্তারা। মেহেরপুর থেকে মুজিবনগর চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন