ডিবির অভিযানে জুয়াড়ি ও বিদেশি মদসহ আটক ৬

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে ৫ জুয়াড়ি ও শ্রীমঙ্গল উপজেলা থেকে বিদেশি মদসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা।
রোববার ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ডিবির এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চালিয়ে শ্রীসঙ্গল পৌর এলাকার পিযুষ কান্তি পালের মার্কেটের সামনে থেকে সুমন দেবনাথ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটককৃত সুমন দেবনাথ শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর গ্রামের মৃত নিবারণ দেবনাথের ছেলে।
অপর অভিযানে ডিবি এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ছাতির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়াড়ি বিমল দাশ, নিশি দাশ, ছাতির মিয়া, জাহেদ মিয়া ও সুধা দাশকে আটক করা হয়।
এ সময় জুয়া খেলার তাস ও নগদ ২ হাজার ৬৬০টাকা জব্দ করেন ডিবি সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন