গিয়াসনগর বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ দোকানকে জরিমানা

April 18, 2023,

স্টাফ রিপোর্টার॥ মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর বাজারে ৩টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

মঙ্গলবার ১৮ এপ্রিল সদর উপজেলার গিয়াসনগর বাজার, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহযোগিতায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের জানান, পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে গিয়াসনগর বাজারের সুমন ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, নয়ন স্টোরকে ৩ হাজার টাকা, রিপন স্টোরকে  ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে মোট ৩ টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com