মৌলভীবাজারে পৌরসভায় ভিজিএফ চাল পেয়েছেন ৪ হাজার ৬শ পরিবার

April 18, 2023,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে মৌলভীবাজার পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৮ এপ্রিল সকালে পৌর মিলনায়তনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

রুমেল আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নকিবুর রহমান।

মৌলভীবাজার পৌর এলাকার বিভিন্ন ৯টি ওয়ার্ডে দুস্থ ও হতদরিদ্র, গরীব খেটে খাওয়া ৪ হাজার ৬ শত ২১টি পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

এ সময়ে পৌর মেয়র ফজলুর রহমান বলেন, প্রতিটি মানুষ যেন সঠিক মাপে তার প্রাপ্য চাল পায় তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, মৌলভীবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়েছে। এছাড়াও পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com